কুয়েত প্রবাসীদের সমস্যার কথা শুনলেন রাষ্ট্রদূত

প্রবাস ডেস্ক

কুয়েত প্রবাসীদের সমস্যার কথা শুনলেন রাষ্ট্রদূত

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দূতাবাসের চলমান গণশুনানি কার্যক্রম অনু‌ষ্ঠিত হয়েছে। চল‌তি মাসের গণশুনানি রোববার দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয়।

দূতাবাস জানায়, কুয়েত কর্তৃক কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা তথা শ্রম কল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়ে থাকে। এর পরিপ্রেক্ষিতে জুন ২০২৬-এর গণশুনানি ১৪ জুন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতামত বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোকপাত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...