মতলবে সর্বোচ্চ নম্বর পেয়ে সিদরাতুল মুনতাহা উপজেলায় শ্রেষ্ঠ

মতলবে সর্বোচ্চ নম্বর পেয়ে সিদরাতুল মুনতাহা উপজেলায় শ্রেষ্ঠ
ছবি: আমার দেশ

এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত সিদরাতুল মুনতাহা নিসা সর্বোচ্চ নম্বর পেয়ে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় শ্রেষ্ঠ হয়েছেন। সে মতলব উত্তর উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ১২৫০ নাম্বারের মধ্যে ১১৮৬ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ ৫ অর্জন করে।

উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামের মোহাম্মদ শামসুল হকের মেয়ে। তার পিতা-মাতা উভয়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিবারের বড় মেয়ে সে।

বিজ্ঞাপন

প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোহন বলেন, সিদরাতুল মুনতাহা অত্যন্ত মেধাবী ছাত্রী। বিদ্যালয়ে সব সময় ভালো রেজাল্ট করত। উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে তার কৃতিত্ব রয়েছে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১২৫০ নাম্বারের মধ্যে ১১৮৬ নাম্বার পেয়ে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হয়ে গৌরবময় কৃতিত্ব অর্জন করে সিদরাতুল মুনতাহা। তার এ কৃতিত্বের জন্য প্রথমেই মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন এবং সন্তোষজনক ফলাফলের জন্য বাবা- মা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়।

সিদরাতুল মুনতাহার বাবা-মা সন্তানের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন