মেহজাবীন-মালাইকার প্রিয় দল আর্জেন্টিনা

বিনোদন রিপোর্টার

মেহজাবীন-মালাইকার প্রিয় দল আর্জেন্টিনা

আজ মধ্যরাতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ক্রীড়া জগতের সবচেয়ে বড় এই আসরের। সেই উন্মাদনা শুরু হয়ে গেছে বাংলাদেশেও। সাধারণ মানুষের মতো দেশের তারকাদের মধ্যেও বিশ্বকাপ নিয়ে মাতামাতি দৃশ্যমান।

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সাপোর্ট করেন আর্জেন্টিনাকে। কিংবদন্তি লিওনেল মেসি তার প্রিয় খেলোয়াড়। এমনকি পছন্দের দলটির খেলা দেখতে তিনি ২০২৪-এ আমেরিকায় গিয়েছিলেন। মাঠে বসে উপভোগ করেছেন আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়।

বিজ্ঞাপন

এদিকে মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরীও এখন শোবিজের মানুষ। কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। জানা গেল, মালাইকাও আর্জেন্টিনা পছন্দ করেন।

আজ আর্জেন্টিনার জার্সি পরে আরেকটি ছবি পোস্ট করে মালাইকা লিখেছেন, ‘আমি একটু বেশিই এক্সাইটেড! কে জিতবে বিশ্বকাপ?’

তার পোস্টের কমেন্টে অনুসারীরাও নিজেদের মতামত জানাচ্ছেন। পছন্দের দলের জন্য ভালোবাসা প্রকাশ করছেন।

মালাইকাকে সর্বশেষ দেখা গেছে ঈদের নাটক ‘অভিযান’-এ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের এ নাটকে তার সঙ্গে আছেন খায়রুল বাসার, ফররুখ আহমেদ রেহান, অ্যালেন শুভ্র, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন