আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার দ্বৈত চরিত্রে সাদিয়া ইসলাম মৌ

বিনোদন ডেস্ক
এবার দ্বৈত চরিত্রে সাদিয়া ইসলাম মৌ

জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ। বিশেষ দিবসে নাটক-টেলিছবিতেও অভিনয় করতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় অনেক দিন পর কাজ করলেন বিটিভির একটি নাটকে।

বিজ্ঞাপন

২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) হীরকজয়ন্তী উপলক্ষে নির্মিত এই নাটকের নাম ‘সোনার সিন্দুক’। মৌ অভিনীত নাটকটি ২৫ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।

আলী ইমরানের রচনায় ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে এটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। এতে মৌ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া, আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা, গাউস-উল-আবেদীন, আলমগীর রহমান, দুরন্ত সাহা, অপর্ণা চৌধুরীসহ আরও অনেকে।

নাটকের গল্প: অলংকারপুরের জমিদার বাড়িটির জৌলুস আর নেই। জমিদার পরিবারের কেউ থাকেন না এখানে। লাঠিয়াল হাশেম সর্দার পাহারা দেয় এই জমিদার বাড়ি। জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টেই চলে গ্রামের স্কুল, মসজিদ ও মাদ্রাসা। ট্রাস্টের শর্তে বল আছে জমিদারি থেকে আয়ের অর্ধেক পাবে শুধু এই বংশের সৎ, চরিত্রবান ও শিক্ষিত সন্তানরা।

রাজা চৌধুরীর নাতি সোহেল চৌধুরী বিদেশে পড়াশোনা করে দেশে ফিরেছেন। এই বাড়িতেই থাকতে চান তিনি। উইলের শর্ত মতো নিজেকে যদি সৎ ও চরিত্রবান প্রমাণ করতে পারেন, তাহলে পাবেন ট্রাস্টের টাকা ও একটি সোনার সিন্দুক। সদ্য বিবাহিতা স্ত্রীসহ তিনি জমিদার বাড়িতে এলে ট্রাস্টি বোর্ডের সভাপতিসহ গ্রামবাসী তাদের সাদরে গ্রহণ করেন। রাতে সোহেল চৌধুরীর স্ত্রী উপমা সোনার সিন্দুক খোলার জন্য অস্থির হয়ে পড়েন।

এদিকে একাধিক নারীসঙ্গ প্রমাণিত হওয়ায় সবকিছু থেকেই বঞ্চিত হবেন তিনি। সোহেল এখন কী করবেন?

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন