প্রচারণা ছাড়াই বুবলী-রোশানের সিনেমা মুক্তির ঘোষণা

বিনোদন রিপোর্টার

প্রচারণা ছাড়াই বুবলী-রোশানের সিনেমা মুক্তির ঘোষণা

গত রোজার ঈদে মুক্তি পেয়ে প্রেক্ষাগৃহে চলছে চিত্রনায়িকা শবনম বুবলীর সিনেমা ‌‘প্রেসার কুকার’। এবার আগামী মাসে আসছে বুবলীর নতুন সিনেমা ‘সর্দার বাড়ির খেলা’। সিনেমায় বুবলীর সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান।

২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পেয়ে ‘পুলসিরাত’ নামে নির্মিত হওয়া ছবিটি শুটিং শেষে সেন্সরে জমা দিলে আপত্তি ওঠে নাম নিয়ে। পরে পরিবর্তন করে রাখা হয় ‘সর্দার বাড়ির খেলা’।

বিজ্ঞাপন

নতুন নামেই সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে। সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া তাদের ফেসবুক পেজে ট্রেলার প্রকাশের মাধ্যমে মুক্তির ঘোষণা দেয়।

জানা গেছে, আগামী ৮ মে প্রেক্ষাগৃহে আসতে পারে রোশান-বুবলীর এই ছবি। তবে ঘোষণার পরও প্রচারণায় দেখা যায়নি নায়ক-নায়িকা বা পরিচালককে।

এ বিষয়ে জিয়াউল রোশান বলেন, ‘ট্রেলার প্রকাশ বা মুক্তির ঘোষণা— কোনোটিই আগে জানানো হয়নি আমাকে। তাই প্রচারণায় যুক্ত হইনি। এছাড়া মুক্তির তারিখও পরিবর্তন হতে পারে। কিছু বিষয় নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। সব ঠিক হলে প্রচারণায় অংশ নেব।’

অন্যদিকে পরিচালক রাখাল সবুজ জানান, দেশের বাইরে থাকায় আপাতত প্রচারণায় অংশ নিতে পারছেন না শবনম বুবলী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...