তারুণ্যের উদ্দীপনা আর সংগীতের সুর তরঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে কোক স্টুডিও বাংলার আবহ ছড়িয়ে দিতে শুরু হয়েছে বিশেষ আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’। কোকা-কোলা বাংলাদেশের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের নিজস্ব ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার বিশেষ লাইভ কনসার্ট আয়োজনের সুযোগ পাবেন।
গত ২৬ অক্টোবর শুরু হওয়া এই প্রতিযোগিতাটি আগামী ১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। এতে দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দেওয়া, সংগীতে অংশগ্রহণ এবং নানা ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
প্রতিযোগিতাটির সূচনা হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে। পর্যায়ক্রমে এটি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়বে। ক্যাম্পেইন শেষে সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হবে কোক স্টুডিও বাংলার বিশেষ কনসার্ট।
যেভাবে ভোট দেবেন শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসের ক্যান্টিন থেকে কোকা-কোলা, স্প্রাইট বা ফ্যান্টা কিনে প্রাপ্ত স্ক্র্যাচ কার্ডের ইউনিক কোডটি ব্যবহার করতে হবে। এই কোডটি ক্যাম্পেইনের নির্ধারিত মাইক্রোসাইটে ইনপুট দিয়ে শিক্ষার্থীরা তাঁদের পছন্দের বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভোট দিতে পারবেন। প্রতিযোগিতাটি লাইভ লিডারবোর্ডের মাধ্যমে রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যাবে।
উদীয়মান শিল্পীদের জন্য ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফর্মার’ শুধু ভোট প্রদানই নয়, উদীয়মান তরুণ গায়কদের জন্য থাকছে ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফর্মার’ আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে স্থাপিত কোক স্টুডিও বাংলার ডেডিকেটেড রেকর্ডিং স্টুডিও কিস্কে গিয়ে কোক স্টুডিও বাংলার যেকোনো গানের কভার রেকর্ড করতে পারবেন। রেকর্ড করা গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কোক স্টুডিও বাংলাকে ট্যাগ করতে হবে এবং ক্যাম্পেইনের ওয়েবসাইটে লিংক জমা দিতে হবে। বিজয়ী তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটিতে সেরা পরিবেশনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ এনগেজমেন্ট অর্জনকারী শিক্ষার্থী মূল ক্যাম্পাস কনসার্টে পারফর্ম করার ঐতিহাসিক সুযোগ পাবেন।
এই উদ্যোগ প্রসঙ্গে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর লায়লা ফারজানা বলেন, “কোক স্টুডিও বাংলা সব সময়ই সংগীতের মাধ্যমে মানুষকে একত্রিত করেছে এবং প্রতিভাকে উদযাপন করেছে। ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’-এর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতাকে তরুণদের আরও কাছে নিয়ে যেতে চাই। বন্ধুদের নিয়ে ভোটের প্রচারণা চালানো থেকে শুরু করে রেকর্ডিং বুথে গান গাওয়া—আমরা আশা করি শিক্ষার্থীরা এই আয়োজন উপভোগ করবেন এবং ক্যাম্পাসে স্মরণীয় মুহূর্ত তৈরি করবেন।”
পুরো ক্যাম্পেইনজুড়ে বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম, শিক্ষার্থীদের পরিবেশনা এবং ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতার মূল মুহূর্তগুলো কোক স্টুডিও বাংলার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিয়মিত প্রকাশ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

