১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

দীর্ঘ ১৬ বছরের সংগীতযাত্রা উদযাপনে নতুন অ্যালবাম ‘পেছনের গল্প’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘স্পিরিচুয়াল’। মোট আটটি গানের সমন্বয়ে সাজানো এই অ্যালবামটি একবারে নয়, বরং ধাপে ধাপে শ্রোতাদের উপহার দেওয়ার ব্যতিক্রমী পরিকল্পনা হাতে নিয়েছে ব্যান্ডটি।

এই যাত্রার সূচনা হিসেবে আগামীকাল বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর মিউজিক ভিডিওসহ মুক্তি পাচ্ছে অ্যালবামের প্রথম গান ‘দুঃস্বপ্ন’। ব্যান্ডের সদস্যরা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই অ্যালবামের বাকি গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ করে পুরো ‘পেছনের গল্প’ শ্রোতাদের হাতে তুলে দেওয়া হবে। প্রতিটি গানকে আলাদাভাবে প্রকাশের পেছনে মূল উদ্দেশ্য হলো, যেন শ্রোতারা প্রতিটি পরিবেশনার পেছনের ভাবনার সঙ্গে গভীরভাবে পরিচিত হতে পারেন।

বিজ্ঞাপন

নতুন অ্যালবামের সবগুলো গান স্পিরিচুয়ালের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক, আইটিউনস ও অ্যামাজন মিউজিকসহ বিশ্বের শীর্ষস্থানীয় সব ডিজিটাল মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই যৌথ আয়োজনকে ব্যান্ডটি তাদের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ও নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন