পবিত্র রমজান উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী ও স্বাস্থ্যসচেতন এক আয়োজন নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ২৪। 'ঘরোয়া ইফতার' শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন শোবিজ ও ক্রীড়াঙ্গনের একঝাঁক জনপ্রিয় তারকা।
পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন বিকাল ৩টা ২৫ মিনিটে চ্যানেল ২৪-এর পর্দায় প্রচারিত হচ্ছে এই ব্যতিক্রমী ইফতার রান্নার অনুষ্ঠান। যেখানে তারকারা কেবল আড্ডায় সীমাবদ্ধ না থেকে সরাসরি রান্নাঘরে ঢুকে পড়ছেন দর্শকদের জন্য।
অনুষ্ঠানটিতে অংশ নিচ্ছেন অভিনেতা নিরব, গায়িকা ফাহমিদা নবী, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, অভিনেত্রী বর্ষা, ফুটবলার সানজিদা আক্তার, গায়ক প্রতীক নবী, আগুন, উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য, গায়ক তানজিব সারোয়ার এবং গায়িকা আতিয়া আনিসা।
তারকাদের পাশাপাশি ইফতারের পুষ্টিগুণ ও সঠিক প্রণালি নিশ্চিত করতে থাকছেন দেশের প্রখ্যাত রন্ধনশিল্পীরা। টনি খান, মামুন চৌধুরী এবং আবু সাঈদ ইফতারের খাবারে সঠিক পুষ্টিমান ও স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তারা দেখিয়েছেন কীভাবে খুব সহজে ও অল্প সময়ে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করা সম্ভব।
আয়োজকরা জানান, তারকাদের অংশগ্রহণে এ আয়োজন শুধু বিনোদন নয়, বরং স্বাস্থ্যসচেতন ইফতার প্রস্তুতিতে দর্শকদের উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য। রমজানের প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে চোখ রাখুন চ্যানেল ২৪-এ, উপভোগ করুন ‘আকিজ এসেন্সিয়াল ঘরোয়া ইফতার’।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

