আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এসি ব্যবহারকারীদের জন্য সতর্কতা

তথ্য-প্রযুক্তি ডেস্ক

এসি ব্যবহারকারীদের জন্য সতর্কতা

এসিতে আগুন লেগে যাওয়া বা বিস্ফোরণের খবর নতুন নয়। গরমে এসি ছাড়া এক মুহূর্ত যেন স্বস্তি মিলছে না। বাড়িতে, অফিসে সব জায়গায় এসি ব্যবহার করছেন। তবে এসি ব্যবহারে সতর্ক থাকা খুবই জরুরি।

অনেকগুলো কারণে এসি বিস্ফোরণ ঘটতে পারে। এজন্য ব্যবহারকারীর সতর্কতা সবচেয়ে জরুরি। এসির বিস্ফোরণ ঠেকাতে কী করবেন আর কী করবেন না তা জেনে নেওয়া যাক।

বিজ্ঞাপন

কী কারণে এসি বিস্ফোরণ ঘটতে পারে

বৈদ্যুতিক শর্ট সার্কিট
তারের ইনসুলেশন ক্ষতিগ্রস্ত হলে বা ঢিলা সংযোগ থাকলে স্পার্ক তৈরি হতে পারে। অতিরিক্ত লোডে বা মানহীন তার ব্যবহারে শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ে।

কম্প্রেসরের সমস্যা
কম্প্রেসর এসির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অতিরিক্ত চাপ তৈরি হলে বা ভেতরে ত্রুটি হলে এটি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটাতে পারে।

গ্যাস লিকেজ
এসির ভেতরের গ্যাস লিক হলে তা দাহ্য পদার্থের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটতে পারে। বিশেষ করে যদি গ্যাসের সাথে বৈদ্যুতিক স্পার্ক মিলে যায়।

অতিরিক্ত তাপমাত্রা
দীর্ঘ সময় ধরে বিরতিহীনভাবে চালালে এসি অতিরিক্ত গরম হতে পারে। হিটিং এলিমেন্ট বা মোটর অতিরিক্ত গরম হলে বিস্ফোরণের ঝুঁকি থাকে।

মানহীন বা ভেজাল যন্ত্রাংশ
নকল ক্যাপাসিটার, কনডেনসার বা কম্প্রেসর ব্যবহারের কারণে হঠাৎ শর্ট সার্কিট বা বিস্ফোরণ হতে পারে।

রক্ষণাবেক্ষণের অভাব
নিয়মিত সার্ভিসিং না করলে ফিল্টার, কয়েল, পাইপ ব্লক হয়ে অতিরিক্ত চাপ তৈরি হয়। জমে থাকা ধুলো ও ময়লা আগুন ধরিয়ে দিতে পারে।

ভুল ইনস্টলেশন
ভুল ভোল্টেজ সংযোগ, অনুপযুক্ত ব্রেকার ব্যবহার বা মাটিতে সঠিক গ্রাউন্ডিং না থাকলে বিস্ফোরণের ঝুঁকি থাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন