উপকরণ : ছোট মাছ ৫০০ গ্রাম (পাঁচমিশালি), পেঁয়াজকুচি ৪ টেবিল চামচ, কাঁচামরিচ ৭-৮টি, রসুনকুচি ২ চা চামচ, হলুদ আধা চা চামচ, ধনেগুঁড়া ও জিরাগুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো ও তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি : কড়াইয়ে তেল দিয়ে গরম হলে কাঁচামরিচ ফালি ও পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার সব উপকরণ একসঙ্গে নিয়ে মাছ হালকা মেখে সামান্য পানি দিয়ে মৃদু আঁচে কড়াইয়ে বসিয়ে দিন। পানি শুকিয়ে মাছ ভাজা-ভাজা হয়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

