টেকনাফের হ্নীলা বাজারে আগুন, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

টেকনাফের হ্নীলা বাজারে আগুন, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাজারের জামাল মার্কেটে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মার্কেটে আগুন লাগার পর স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন।

বিজ্ঞাপন

পরে কিছুটা দেরিতে হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এতে ওই মার্কেটের মালিহা এন্টারপ্রাইজসহ বহু দোকান, রেস্টুরেন্ট, এজেন্ট ব্যাংকসহ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

হ্নীলা বাজার পরিচালনা কমিটির অধ্যাপক জহির আহমদ ও আল মাসুদ জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ছেহের মিয়ার একটি রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী কারণে রঙের দোকানে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আগুনের সূত্রপাত হওয়া দোকানে অনুমোদনহীন কেমিক্যাল ছিল বলে ব্যবসায়ীরা জানান।

স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার দাবি জানিয়েছেন।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন