আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাকরি স্থায়ীকরণ ও বেতন দাবিতে ইআরপিপি কর্মীদের কর্মসূচি

ঢাবি সংবাদদাতা

চাকরি স্থায়ীকরণ ও বেতন দাবিতে ইআরপিপি কর্মীদের কর্মসূচি

বকেয়া পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস-ইআরপিপি প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা।

শনিবার সকাল থেকে স্বাস্থ্য অধিদফতরের সামনে বসে মানববন্ধন করেন তারা।

বিজ্ঞাপন

এ সময় তারা জানান, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যসেবা, বিশেষ করে কোভিড পরীক্ষার জন্য সরকার ৩৯৩ জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দিয়েছিল।

পরবর্তীতে, তাদের প্রকল্পের আওতায় স্থানান্তরিত করা হয় এবং মেডিকেল অফিসার, নার্স এবং টেকনোলজিস্টসহ আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়। এতে মোট কর্মীর সংখ্যা ১,১৫৪ জনে উন্নীত হয়। বর্তমানে প্রকল্পের অধীনে ১,০০৪ জন কাজ করছেন।

আন্দোলনকারীরা বলছেন, চলতি জানুয়ারি থেকেই বেতন পাচ্ছেন না তারা। এছাড়াও, বারবার আন্দোলন করার পরও চাকরি স্থায়ীকরণের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় আবারও রাস্তায় নেমেছেন। এবার আর কোনো আশ্বাসে ফিরতে চান না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন