যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিজের অনুকূলে নিতে হরমুজ প্রণালিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান বলে মনে করেন মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রস হ্যারিসন।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারিসন বলেন, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি কী হবে, তা প্রভাবিত করতে হরমুজ প্রণালিকে কাজে লাগাচ্ছে ইরান। একই সঙ্গে দেশটি নিজেদের প্রতিরোধক্ষমতা পুনর্গঠন এবং অর্থনৈতিক চাপ কমানোর চেষ্টা করছে।
এদিকে ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে আবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি।
গ্রোসির এই আহ্বান এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব নেওয়ার চেষ্টা করছে। ওই প্রস্তাবে পরমাণু কর্মসূচির বিষয়ে প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা পালনে ব্যর্থতার জন্য ইরানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর বিষয়টি থাকতে পারে।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, আইএইএ ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব গ্রহণ করলে তেহরান তার জবাব দেবে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

