৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন চাঁদ হবে রক্তিম। ২০২৬ সালে এটিই হবে একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পরবর্তী সময়ে এমন দৃশ্য দেখার জন্য ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি ব্লাড মুন বা রক্তাভ চাঁদ হিসেবেও পরিচিত।
৩ মার্চের চন্দ্রগ্রহণ বিশ্বের একটি বড় অংশ থেকে দেখা যাবে। এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে ১২ থেকে ১৩ মিনিট স্থায়ী হবে এই চন্দ্রগ্রহণ। সর্বোচ্চ চন্দ্রগ্রহণ দেখা যাবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে। সবচেয়ে ভালো দৃশ্যমান থাকবে ভোরবেলায় উত্তর ও মধ্য আমেরিকায়। পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়াজুড়ে লালচে চাঁদ দেখা যাবে সন্ধ্যায়।
তিনটি প্রধান ধাপে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্পন্ন হয়। পেনামব্রাল পর্যায়ে চাঁদ পৃথিবীর হালকা ছায়ার ভেতরে প্রবেশ করে। চাঁদের উজ্জ্বলতা কিছুটা কমে যায়। চাঁদ যখন পৃথিবীর মূল অন্ধকার ছায়ার ভেতরে প্রবেশ করতে শুরু করে। চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যায় এবং লালচে রং ধারণ করে।
খালি চোখেই সম্পূর্ণ নিরাপদভাবে দেখা যায়। সাধারণ বাইনোকুলার বা টেলিস্কোপ থাকলে চাঁদের পৃষ্ঠের পরিবর্তনগুলো আরও স্পষ্টভাবে বোঝা যাবে। শহর থেকে দূরে যেখানে আলোকদূষণ কম, সেখান থেকে ব্লাড মুনের লাল আভা সবচেয়ে ভালো দেখা যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

