আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের নির্দেশ অ্যানথ্রপিকের সঙ্গে কাজ বন্ধ করার

আমার দেশ অনলাইন

ট্রাম্পের নির্দেশ অ্যানথ্রপিকের সঙ্গে কাজ বন্ধ করার

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সংস্থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ‘সাপ্লাই চেইন রিস্ক’ হিসেবে চিহ্নিত করা হবে বলে পেন্টাগন জানিয়েছে, । এটি এক নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিরক্ষা দপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ছয় মাসের মধ্যে অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার বন্ধ করতে নির্দেশনা দেন ট্রাম্প। রূপান্তর প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি সহযোগিতা না করলে প্রেসিডেন্টের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।

বিজ্ঞাপন

ট্রাম্পের এই সিদ্ধান্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। অ্যানথ্রপিক এত দিন জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট উন্নত এআই সক্ষমতায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখতে ভূমিকা রাখছিল। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে গুগল ও অ্যামাজন।

তবে অ্যানথ্রপিক জানিয়েছে, প্রতিরক্ষা দপ্তরের ঝুঁকি ঘোষণাকে তারা আদালতে চ্যালেঞ্জ করবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দারিও আমোদেই সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে অস্ত্র ব্যবস্থায় এআই ব্যবহারে সীমা আরোপ এবং গণনজরদারির বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানান। অপরদিকে পেন্টাগন বলেছেন, দেশের প্রতিরক্ষা কীভাবে পরিচালিত হবে তা নির্ধারণ করবে আইন, কোনো বেসরকারি প্রতিষ্ঠান নয়।

এর আগে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে পেন্টাগনের সাপ্লাই চেইন থেকে বাদ দিতে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল যুক্তরাষ্ট্র।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অস্ত্র ব্যবস্থায় মানবিক দায়বদ্ধতা ও গণনজরদারি না করার নীতিকে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ওপেনএআই ও পেন্টাগনের চুক্তির শর্তে অ্যানথ্রপিক যে সীমারেখা প্রস্তাব করেছিল, তার সঙ্গে কতটা ভিন্ন তা স্পষ্ট নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...