ঘর-গৃহস্থালি সামলানো বেশ ঝক্কি-ঝামেলার কাজ। সুন্দরভাবে সহজ ও সুন্দর রান্নার জন্য ঘরোয়া টিপসের কোনো বিকল্প নেই। ঘরোয়া টিপসগুলো রান্নার সময় বাঁচায়, পরিবেশনাও করে তোলে আকর্ষণীয়। তাহলে জেনে নেওয়া যাক, দৈনন্দিন গৃহস্থালির জন্য প্রয়োজনীয় কিছু ঘরোয়া টিপস।
* পাত্রের কানায় সামান্য মাখন বা গ্লিসারিন লাগিয়ে দিলে দুধ উথলে পড়ার সম্ভাবনা থাকে না।
* ফ্রিজে একটি পাতিলেবু টুকরো টুকরো করে কেটে রেখে দিলে ফ্রিজের ভেতরে কোনো গন্ধ থাকবে না।
* কিছু কিছু সবজি কাটলে হাতে কালচে দাগ হয়, তাই সেই সবজি কাটার আগে হাতে সরিষার তেল মাখলে কালচে দাগ আর হবে না। ভিনেগার কিংবা লেবুর রসে লবণ মিশিয়ে আঙুলে লাগিয়ে রেখে ধুয়ে নিলেও দাগ উঠে যায়।
* চায়ের কাপে লেগে থাকা বাদামি রঙের দাগ লবণ দিয়ে ঘষলে উঠে যায়।
* পানিতে সামান্য কেরোসিন তেল মিশিয়ে রান্নাঘর মুছলে মশা-মাছি ও পিঁপড়ের উৎপাত কমে যায়।
* খানিকটা কর্পূর ছিটিয়ে দিলে ছারপোকার উপদ্রব থাকবে না।
* বাড়তি বাটা মসলা সামান্য তেল ও লবণ মাখিয়ে রেখে দিলে কয়েক দিন পরও ব্যবহার করা যায়।
* বাসনপত্রে কয়েক ফোঁটা ভিনেগার ছিটিয়ে ধুয়ে নিলে আঁশটে গন্ধ থাকবে না।
* ভাজার জন্য কেটে রাখা বেগুন বেশ কিছুক্ষণ আগে লবণ-হলুদ মাখিয়ে রাখলে ভাজতে তেল কম লাগে।
* পাত্রের পোড়া দাগ ওঠাতে পাত্রের গায়ে বেকিং সোডা এবং সামান্য পানি দিয়ে মেখে কয়েক ঘণ্টা রেখে ধুয়ে নিলে দাগ চলে যাবে।
* চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রাখলে পিঁপড়া আসবে না।
* বিস্কুটের টিনের ভেতরে ব্লটিং পেপার রেখে দিলে বর্ষাকালেও বিস্কুট মচমচে থাকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

