সরকারি ৬ ব্যাংকে নিয়োগ, পদ ১ হাজার ২৬২

চাকরি ডেস্ক

সরকারি ৬ ব্যাংকে নিয়োগ, পদ ১ হাজার ২৬২

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে ১ হাজার ২৬২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর মধ্যে সোনালী ব্যাংকে ৮৪৯টি, অগ্রণী ব্যাংকে ৩২০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৬টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৫টি এবং বেসিক ব্যাংকে ১৮টি পদসংখ্যার বিপরীতে আবেদন করা যাবে।

বিজ্ঞাপন

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১৮ নভেম্বর ২০২৪ তারিখ সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিটি

bd bank-1

bd bank-2

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন