চট্টগ্রামের হাটহাজারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, আমার দেশ পত্রিকার হাটহাজারী প্রতিনিধি খোরশেদ আলম শিমুলের বাবা নুরুল হক ইন্তেকাল করেছেন। তার বাবা অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রশিদা পুকুরপাড়ে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর উপজেলার পূর্ব মেখল বাদামতল ঈদগাহ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে হাটহাজারী প্রেসক্লাব পরিবারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-cd30d9.jpg)