মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর একুশে বইমেলায় শিশুদের কলতানে মুখরিত ‘শিশুপ্রহর’। শুক্রবার সকাল থেকেই মেলার দুয়ার অবারিত হয়েছে শিশুদের জন্য। মেলা প্রাঙ্গণের অন্য চত্বর যখন প্রায় জনশূন্য, তখন শিশু চত্বরে জমে উঠে শিশুদের মেলা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে শিশুপ্রহরের নানা আয়োজন। ম্যাজিক, ছবি আঁকাসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় শিশুরা। পরে তারা তাদের ছবি দিয়ে সাজানো তাদের বইয়ের প্রিয় স্টলগুলো। যে শিশু যে ধরনের বই পছন্দ করে বিক্রয়কর্মীরাও তাদের চাহিদা ও পছন্দ বই দিয়ে তাদের মনকে প্রফুল্ল করে তোলে।

শিশু চত্বরে ঘুরে ঘুরে দেখছে শিশুরা, হেসে খেলে বেড়াচ্ছে, দৌড়ে ছুটে বেড়াচ্ছে। কোনো কোনো শিশু খেলছে লুকোচুরি। কেউবা দুলে দুলে গাইছে গান।
শিশুপ্রহরের আয়োজনগুলো দেখতে স্টেজের দায়িত্বে রয়েছেন কয়েকজন। শিশুদের বিভিন্ন গল্প, কবিতা শুনিয়ে প্রাণবন্ত রাখেন তারা। জানতে চাইলে তাদের একজন জানান, শিশুদের আনন্দ দিতে তারা সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন।

এদিকে, মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ জানায়, শিশুদের নিরাপত্তা দিতে এখানে আমরা আট সদস্যের একটি টিম রয়েছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

