রিজিক নিয়ে দুশ্চিন্তা বর্তমান সময়ের অধিকাংশ মানুষের অন্যতম বড় সমস্যা। আমরা অনেকেই মনে করি—রিজিক মানেই শুধু টাকা-পয়সা, আর বারাকাহ মানেই শুধু সংখ্যায় বৃদ্ধি। কিন্তু এই ধারণাগুলো কতটা সঠিক?
রিজিক ও বারাকাহ নিয়ে এমন আরও অনেক ভুল ধারণার প্রচলন রয়েছে আমাদের মাঝে। মিরাজ রহমানের ‘দ্য সিক্রেটস অব রিজিক অ্যান্ড বারাকাহ’ বইটিতে কুরআন ও হাদিসের আলোকে রিজিক ও বারাকাহ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর ও ভুল প্রচলনের সঠিক সমাধান তুলে ধরা হয়েছে।
বইটির প্রথম অধ্যায়ে রিজিক সম্পর্কে ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে কোরআন ও সুন্নাহর আলোকে রিজিকের সঠিক পরিচয়। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে বারাকাহ নিয়ে। কেন মানুষের জীবন থেকে বারাকাহ চলে যায়। কিভাবে বারাকাহ লাভ করা যায়। আর তৃতীয় অধ্যায়কে বলা যায় বইটির প্রাণ। এ অধ্যায়ে রিজিক ও বারাকাহ অর্জনের জন্য কোরআন-হাদিসভিত্তিক আমল, দোয়া এবং বাস্তব জীবনে প্রয়োজনযোগ্য নির্দেশনা রয়েছে।
বইটির সবচেয়ে ভালো দিক হলো—এটি শুধু তাত্ত্বিক আলোচনা নয়, বরং জীবনে প্রয়োগ করার মতো বাস্তব দিকনির্দেশনা রয়েছে। যারা মনে করেন—সবকিছু থাকার পরও জীবনে প্রশান্তি নেই, তাদের জন্য বইটি বিশেষভাবে উপকারী হতে পারে।
সব মিলিয়ে, বইটি পাঠকের চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম এবং রিজিক ও বারাকাহ সম্পর্কে একটি সঠিক ও পরিপূর্ণ ধারণা দিতে সাহায্য করবে। বাংলা ভাষায় রিজিক ও বারাকাজ নিয়ে এমন সমৃদ্ধ ও তথ্যবহুল বিশেসায়িত বই আর নেই।
মিরাজ রহমানের ১২টি বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে অন্যতম হলো ছোটদের নবী-রাসুল সিরিজ, হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতা, প্রোডাক্টিভ মুসলিম, মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার, দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.) এবং উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ (সা.)। মিরাজ রহমান বেশস কয়েকবার রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ডসহ বিভিন্ন প্রাতিষ্ঠান থেকে সেরা লেখক সম্মাননা পুরুস্কার পেয়েছন
২০২৬ সালের একুশে গ্রন্থমেলায় দ্য সিক্রেটস অব রিজিক অ্যান্ড বারাকাহ বইটি প্রকাশ করেছে সুলতানস (SULTAANS) প্রকাশনা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

