তুমি খোঁজো সোনার নোলক
আমি খুঁজি মাকে
বিজ্ঞাপন
পথের বাঁকে বাঁকে
মা যে আমার হারিয়ে গেছে
অজানা এক দেশে
মিষ্টি হাসি হেসে
এইজনমে যতোই খুঁজি
আর পাবো না তাকে।
চাঁদের দেশে মা যে আমার
মেঘের ফাঁকে ফাঁকে
স্বর্গ ছবি আঁকে
মা যে আমার কবর ঘরে
আছে গভীর ঘুমে
হুরপরীদের চুমে
চোখটি খুলে হাত ইশারায়
ফুল-পাখিদের ডাকে।
স্বপ্নযোগে একপলকে
যেই ছুঁতে যাই মাকে
মুখটা শুধুই ঢাকে
মা যে আমার অভিমানে
আর আসে না কাছে
কল্পনাতেই বাঁচে
যতোই ডাকি দেয় না সাড়া
মা লুকিয়ে থাকে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

