সরকারি বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২ পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২ পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারের বিভিন্ন পদে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বিজ্ঞাপন

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, ২০২৫ সালের জুন পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর শূন্য পদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২টি। এসব শূন্য পদে দ্রুত নিয়োগের জন্য বর্তমান সরকার ইতিমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মী নিয়োগের বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে লোকবলের তথ্য পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া, দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্য পদের বিপরীতে নিয়োগ সম্পন্ন করতে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন