আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শহীদেরা আছে আমাদের চেতনায়, থাকবে জীবন জুড়ে।
শুক্রবার রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চ পরিদর্শনে গিয়েছিলাম আজ..
শহীদেরা আছে আমাদের চেতনায়, থাকবে জীবন জুড়ে।
এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাজুল ইসলাম জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশেকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আইনের আওতায় আনার আহ্বান জানান।
তিনি লিখেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশে এই মহিলার ধৃষ্টতা সকল সীমানা অতিক্রম করেছে।’ শাওনকে উল্লেখ করে তিনি লিখেছেন, দুটো ঘটনার প্রেক্ষিতে এই মহিলা এই স্ট্যাটাসটি দিয়েছে তার একটি হলো নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া। দ্বিতীয়টা হলো একজন জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ কর্তৃক তুলে নিয়ে নির্যাতন করা এবং সেটি ভিডিও করে ছড়িয়ে দেয়া। দুটোই মারাত্মক ফৌজদারী অপরাধ এবং আমলযোগ্য অপরাধ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


