বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি শিক্ষার্থীদের

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি শিক্ষার্থীদের

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামকরণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

দেশের ৪১তম পাবলিক বিশ্ববিদ্যালয় দেশের প্রথম বিশেষায়িত ডিজিটাল বিশ্ববিদ্যালয়। দেশের একমাত্র ডিজিটাল বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠা করার জন্য শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।

বক্তারা বলেন, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের নাম দেশের নামে রাখা যুক্তিযুক্ত। ডিজিটাল প্রযুক্তি ও উন্নত শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় করাই যথার্থ হবে। 

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত অধ্যাদেশ জারি করে বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

123

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী সোহেদুজ্জামান বসুনিয়া, তানজিম আলম তাসিন, ইমরাতুল ইসলাম জিহান, মো. মুহাইমিনুল ইসলাম নয়ন, আইওটি অ্যান্ড রোবোটিক্স বিভাগের শিক্ষার্থী তাসবির আহমেদসহ অন্যান্য শিক্ষার্থীরা।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন