বজ্রপাতে মৃত্যু নিয়ে শায়খ আহমাদুল্লাহর আবেগঘন পোস্ট

আমার দেশ অনলাইন

বজ্রপাতে মৃত্যু নিয়ে শায়খ আহমাদুল্লাহর আবেগঘন পোস্ট

কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে দুজন, বগুড়ায় একজন, ঠাকুরগাঁওয়ে দুজন, নাটোরে একজন, পঞ্চগড়ে এক চা-শ্রমিক এবং জামালপুরে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বজ্রপাতে এক দিনে ১৪ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

পোস্টে তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ নিহতদের ক্ষমা করুন। নিহতদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন