হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা

স্টাফ রিপোর্টার

হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা

হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত লোকজনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই মামলাগুলো প্রত্যাহার করার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এদিন দুর্গাপূজার ছুটি কমপক্ষে তিনদিন করাসহ প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকটি দাবিও জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

সন্তোষ শর্মা বলেন, আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলাম। সেখানে আমরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত সমস্যা আছে, সেগুলো নিয়ে আন্তরিক পরিবেশে আলাপ-আলোচনা হয়েছে। উনি আমাদের সকল সমস্যার কথা ধৈর্য সহকারে শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানেরও আশ্বাস দিয়েছেন।

তিন বলেন, একটা ভালো খবর আপনাদের আমরা দিতে চাই। আমরা উনার কাছে একটা দাবি উত্থাপন করেছিলাম— জাতীয় জীবনের সকল ক্ষেত্রে আমাদের সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে। আজকেই উনি আমাদের একটা ভালো খবর দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের সম্প্রদায়ের একজন বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন। তিনি বিজন কান্তি সরকার, এখানে আমাদের সাথেই আছেন। ওনাকে আজকেই উনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, একটু পরেই আপনারা এই সুখবরটা জানতে পারবেন।

তিনি আরও বলেন, আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত সমস্যা, সেগুলো আমরা সবগুলো তুলে ধরেছি। অর্পিত সম্পত্তি আইন; হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পরিবর্তে ফাউন্ডেশন করা; দেবোত্তর সম্পত্তি আইন করা; সংখ্যালঘু সুরক্ষা আইন; সংখ্যালঘু পৃথক মন্ত্রণালয়; সংখ্যালঘু কমিশন; দুর্গাপূজার ছুটি কমপক্ষে তিনদিন করা; ৫ আগস্টের পরে আমাদের সম্প্রদায়ের যে সমস্ত লোকজনের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার; আমাদের লোকজনের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব এনশিওর করা; ফেসবুকে নানারকম মিথ্যা প্রচারণার অভিযোগে যে সমস্ত হত্যাকাণ্ড, লুটপাট এবং ধ্বংসযজ্ঞ হয়েছে, সেগুলোর বিচার চেয়েছি আমরা। প্রধানমন্ত্রীও বলেছেন, এগুলোর পর্যায়ক্রমে বিচার করা হবে। প্রধানমন্ত্রী প্রত্যেকটা বিষয় আমাদের ধৈর্য সহকারে শুনেছেন এবং প্রত্যেকটা বিষয় উনি অ্যাড্রেস করেছেন এবং বলেছেন পর্যায়ক্রমে এগুলো সমাধানের দিকে চেষ্টা করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...