জনগণের সঙ্গে বিরোধীদলের কোনো সম্পর্ক নেই: ডিএসসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার

জনগণের সঙ্গে বিরোধীদলের কোনো সম্পর্ক নেই: ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

জনগণের সঙ্গে বিরোধীদলের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। বিরোধীদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিরোধীদলে যারা রয়েছে, তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা বলে বিএনপিকে নাকি ক্ষমতা থেকে সরিয়ে দেবে। বিএনপি এ দেশে ভেসে আসেনি। বিএনপির সঙ্গে এ দেশের জনগণ রয়েছে।

শুক্রবার মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

আব্দুস সালাম বলেন, তারেক রহমান যত কাজ করেছেন, সব কাজই সাধারণ মানুষের পক্ষে গেছে। সাধারণ মানুষের উপকার হয়েছে। কৃষক কার্ড থেকে শুরু করে যত কিছু করেছেন, সবই সাধারণ মানুষের জন্য করেছেন। তিনি সারাক্ষণ সাধারণ মানুষের জন্য কাজ করছেন।

আব্দুস সালাম বলেন, আমাদের নেতা প্রতিনিয়ত জনগণের কথা ভাবেন। তিনি সারাক্ষণ জনগণের জন্য চিন্তা করেন। এ দেশের মানুষ আমাদের নেতার সঙ্গে আছে। দুই মাসে তিনি যে কাজ করেছেন, পাঁচ বছরে জনগণের ভাগ্য পরিবর্তন করে দেবে। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...