সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন

সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনসুকা) ‘ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার’ (আইপিও) হিসেবে যোগ দিতে বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেছেন। গতকাল রবিবার (২২ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা রওয়ানা হন।

বিজ্ঞাপন

আট সদস্যের এই প্রতিনিধিদলে একজন পুলিশ সুপার (এসপি), চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধিদলের সদস্যরা বর্তমানে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন। আজ সোমবার (২৩ নভেম্বর) তাঁরা চূড়ান্ত গন্তব্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

পুলিশ সদর দপ্তর জানায়, মিনসুকা মিশনে এটিই এ যাবৎকালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চসংখ্যক আইপিও মোতায়েন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ সম্প্রসারণের ক্ষেত্রে এই মোতায়েন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও বিশ্ব স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, সক্ষমতা ও ধারাবাহিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ হিসেবে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন