স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের আবেদন করা যাবে।
বুধবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে চিঠিও পাঠিয়েছে ইসি।
নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ দিন আগে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল।
তবে ৩০ ও ৩১ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্ধারিত সময়ের পরিবর্তে পরবর্তী কর্মদিবস পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে আগামী ১ নভেম্বর (রোববার) পর্যন্ত ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


