বন্যা দুর্গতদের মাঝে ১৯৩ টন খাবার পৌঁছে দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। রোববার রাতে ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ নিজের ফেসবুকে এ ঘোষণা দিয়েছেন।
তিনি কয়েকটি ছবি শেয়ার করে বলেন, দুর্গত ৭টি উপজেলার উদ্দেশে ছেড়ে গেছে ত্রাণের বহর।
কমেন্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ১. চাল – ৮০ টন, ২. ডাল – ১৬ টন, ৩. খেজুর – ২০ টন, ৪. তেল – ৮ টন, ৫. লবণ – ৫ টন, ৬. চিড়া – ৪ টন, ৭. মুড়ি – ২ টন, ৮. পানি – ৮ টন, ৯. গবাদি পশুর খাবার – ৫০ টন, মোট – ১৯৩ টন।
এর আগে বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে পাকা ঘর করে দেওয়ার ঘোষণা দেয় আস-সুন্নাহ ফাউন্ডেশন। রোববার বিকালে ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ নিজের ফেসবুক পেজে এ ঘোষণা দেন।
শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘এবারের বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


