হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা এমদাদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা এমদাদ গ্রেপ্তার

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক মো. এমদাদুল হক এমদাদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।

এর আগে কারাগারে থাকা ওই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ ও তথ্য-প্রমাণ তুলে ধরে তাকে গ্রেপ্তার দেখানোর যুক্তি উপস্থাপন করেন। বিরোধিতা করে গ্রেপ্তার দেখানোর আবেদন নামঞ্জুরে পক্ষে যুক্তি তুলে ধরেন আসামিপক্ষের আইনজীবী মোকসেদুল হাসান মন্ডল। উভয় পক্ষের শুনানি শেষে তাকে গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাটারা থানাধীন নতুন বাজার এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরাও আসামি। গ্রেপ্তারের পর থেকে যুবলীগ নেতা এমদাদুল হক এমদাদ কারাগারে রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন