ঢামেকে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, শুনলেন রোগীদের বিভিন্ন অভিযোগ

ঢামেকে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, শুনলেন রোগীদের বিভিন্ন অভিযোগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে কমিশনের একটি টিম আজ বৃহস্পতিবার আকস্মিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা পরিদর্শনে যান। দুদক চেয়ারম্যানের সঙ্গে ছিলেন কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, সচিব মো. সাইদুর রহমান খান এবং বিশেষ অনুবিভাগ, গোয়েন্দা ও এনফোর্সমেন্ট ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে তারা জরুরি বিভাগসহ সংশ্লিষ্ট কয়েকটি বিভাগ ঘুরে দেখেন এবং সেবাপ্রত্যাশী রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় রোগীরা হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকা, অবহেলা ও নানা ধরনের ভোগান্তির অভিযোগ তুলে ধরেন।

রোগীদের এসব অভিযোগ শোনার পর কমিশনের চেয়ারম্যান, কমিশনারবৃন্দ ও দুদক সচিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, আগামীতে দেশের অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানেও জনসেবা নিশ্চিত করতে দুদকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন