আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আতিকুর রহমান নগরী

ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকায় আবহাওয়া থাকতে পারে প্রায় শুষ্ক। আর তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে হালকা বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা আগের মতোই অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাস বলছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া অধিদপ্তর সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানিয়েছে, আজ আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া ও শেষ রাতে কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন