আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা

ডেস্ক রিপোর্ট

আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় রয়েছে রাজধানী ঢাকা। সোমবার সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সূচক অনুযায়ী, ২৭১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা, ২৩৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর ও ২২৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি শহর। এছাড়া ১৯১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মায়ানমারের ইয়াঙ্গন শহর এবং পাশাপাশি পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি, স্কোর ১৯০।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। স্কোর ১৫১-২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১-৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন