পছন্দের রেফ্রিজারেটর কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে সম্প্রতি রাজধানীর গুলশান ২-এ অবস্থিত র্যাংগস ইমার্টে বিশেষ রেফ্রিজারেটর কার্নিভাল আয়োজনে যুক্ত হয়েছে স্যামসাং। গত ২৪ মে শুরু হওয়া কার্নিভালটি চলবে ঈদ পর্যন্ত। র্যাংগস ইমার্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়।
সংবাদ সম্মেলনে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরিয়ার বিন লুৎফর, ডিরেক্টর অ্যান্ড হেড অব বিজনেস, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ, এবং আনিকা রহমান, চিফ ম্যানেজার, প্রোডাক্ট প্ল্যানিং, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ।
অনুষ্ঠানে র্যাংগস ইমার্টের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, হেড অব বিজনেস মিঃ রাশেদুল ইসলাম, হেড অব সেলস গোলাম আজম খান এবং সিওও মি. ইরাজ এইচ. সিদ্দিকী সহ অন্যান্য কর্মকর্তাগণ।
ঈদের আনন্দে অনেকেই তাদের ঘরের প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী আপগ্রেড করতে চান। রেফ্রিজারেটর ফেয়ারে সে সুযোগই পাচ্ছেন ক্রেতারা। এ ফেয়ার থেকে তারা আকর্ষণীয় প্রমোশনাল অফারে স্যামসাংয়ের এনার্জি-সাশ্রয়ী, স্মার্ট ফিচারসমৃদ্ধ ও আধুনিক ডিজাইনের রেফ্রিজারেটর কিনতে পারবেন। ক্রেতাদের জন্য সেরা সংরক্ষণ ও স্বাস্থ্যকর খাদ্য সংরক্ষণের অভিজ্ঞতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ স্যামসাং, এ ফেয়ার আয়োজন ব্র্যান্ডটির সে অঙ্গীকারেরই প্রতিফলন।
ফেয়ারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, র্যাংগস ইমার্টের যে কোনো আউটলেট থেকে নির্দিষ্ট রেফ্রিজারেটর কিনলে ক্রেতারা পাবেন বাই অ্যান্ড উইন ক্যাম্পেইনে- রেফ্রিজারেটর, এসি সহ আরও আকর্ষণীয় গিফট জিতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে দুর্দান্ত ডিসকাউন্ট, ব্যাংক অফার, ইজ্যি এক্সচেঞ্জ অফারসহ আরও অনেক কিছু।
অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘স্যামসাং সবসময় দেশজুড়ে এর ক্রেতাদের জন্য সেরা প্রযুক্তি নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্যকর খাদ্য সংরক্ষণ ও দীর্ঘস্থায়ী কার্যকারিতা নিশ্চিতে আমাদের রেফ্রিজারেটরে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, এর এনার্জি-সাশ্রয়ী প্রযুক্তি নিশ্চিত করবে আরও দক্ষ ও পরিবেশবান্ধব অভিজ্ঞতা। ঈদের আনন্দে আমরা অত্যাধুনিক রেফ্রিজারেটর প্রযুক্তিকে আরও সহজলভ্য করতে চাই, যেন আমাদের ক্রেতারা তাদের পরিবারের সঙ্গে স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যকর জীবনযাত্রা উপভোগ করতে পারেন।’
র্যাংগস ইমার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন,‘র্যাংগস ইমার্ট সবসময় আধুনিক প্রযুক্তি ও মানুষের লাইফস্টাইলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যান্ডগুলোর সাথে কাজ করে। এ ফেয়ারের মাধ্যমে আমরা ক্রেতাদের জন্য শপিং অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলতে চাই। একইসাথে, তারা যেন সেরা অফার ও রিওয়ার্ড উপভোগ করতে পারেন। আমাদের লক্ষ্য, ইলেক্ট্রনিকস পণ্য কেনার ক্ষেত্রে র্যাংগস ইমার্টকে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য শপিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

