সাংবাদিক মোতাহার হোসেন সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক মোতাহার হোসেন সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রখ্যাত লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ ও সমাজ সেবক মরহুম মোতাহার হোসেন সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ।

মোতাহার হোসেন সিদ্দিকী ১৯২৩ সালের ৫ ফেব্রুয়ারি তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলায় শিবচর থানাধীন বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ বংশধর।

বিজ্ঞাপন

মোতাহার হোসেন সিদ্দিকীর এক ছেলে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার এবং ২০১৮ সালে সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।

মোতাহার হোসেন সিদ্দিকী ব্যক্তি জীবনে দৈনিক ইত্তেহাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক মিল্লাত-এর সম্পাদক, ডেইলী নিউ নেশন-এর প্রতিষ্ঠাতা সম্পাদক, দৈনিক ইত্তেফাক-এর প্রকাশক হিসেবে কর্মরত থাকা অবস্থায় তফাজ্জল হোসেন মানিক মিয়া, আব্দুস সালাম, জহুর হোসেন চৌধুরী, আবুল মনসুর আহমেদ, খন্দকার আব্দুল হামিদ, সিরাজুদ্দীন হোসেন, সিরাজুর রহমান, গিয়াস কামাল চৌধুরীর সংস্পর্শে আসেন। বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ভিমজী সাহেব, আজিজ সাত্তার, সদরে ইস্পাহানী প্রমুখের সঙ্গে ছিল তাঁর সুসম্পর্ক।

ব্যক্তি জীবনে মোতাহার হোসেন সিদ্দিকী পাকিস্তান আমলে ইস্টার্ন ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং বাংলাদেশে জীবন বীমা কর্পোরেশনে জনসংযোগ কর্মকর্তা হিসেবে জড়িত থাকায় রাজনৈতিক ও সংবাদপত্রসেবীদের সাথে তাঁর যোগাযোগ সমৃদ্ধ হয়। বাংলাদেশের রাজনীতির ক্রমবিকাশ বর্ণনা করতে গিয়ে জনাব সিদ্দিকী ব্রিটিশ আমলের শেষদিকে শুরু করে পাকিস্তান আমলের সিংহভাগ তুলে এনেছেন ইতিহাসের কথন এবং তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে।

মোতাহার হোসেন সিদ্দিকী রাজনীতি ও সংবাদপত্রসেবী হিসেবে তিনি সমসাময়িক বরেণ্য ব্যক্তি ও মনীষীদের সংস্পর্শে আসেন। রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শের-এ বাংলা এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মোহন মিয়া, পীর মোহসিন দুদু মিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ প্রমুখের সঙ্গে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। মোতাহার হোসেন সিদ্দিকী ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। রোববার পুলিশ হেডকোয়ার্টারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে উভয়ের আলোচনা হয় । উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার উপায় নিয়েও মতবিনিময় করেন। এসময় বাংলাদেশ পুলিশ এবং বেবিচক এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন