আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নটর ডেম কলেজ শাখার সদস্যদের নিয়ে পাঠচক্র

আবু নাসের সিফাত

নটর ডেম কলেজ শাখার সদস্যদের নিয়ে পাঠচক্র

আমার দেশ পাঠকমেলা নটর ডেম কলেজ শাখার সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠকমেলার উপদেষ্টা শাহাদাত ইউসুফ, আহ্বায়ক সাজ্জাদ হোসেন ইউনুস, সাংগঠনিক সম্পাদক আবু সালিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের সিফাত, অর্থ সম্পাদক সাইদুল হাসান এবং নটর ডেম কলেজের তরুণ লেখক, কবি, দার্শনিক ও চিন্তাশীল সদস্যরা।

বিজ্ঞাপন

আলোচনার বিষয়বস্তু ছিল চাপিয়ে দেওয়া অপসংস্কৃতি থেকে তরুণরা কীভাবে মুসলিম সংস্কৃতি ফিরিয়ে আনতে ভূমিকা পালন করবে। নিজের বক্তব্যে পাঠকমেলার উপদেষ্টা শাহাদাত ইউসুফ বলেছেন, ‘আমাদের অবশ্যই মুসলিম সাহিত্য ও সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হবে। এজন্য আমাদের সমাজকে বিনির্মাণ করতে হবে। নানা ধরনের লেখালেখি—গল্প-উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ, কবিতা-ছড়া প্রভৃতি পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যুবকদের চিন্তাভাবনার সঠিক ব্যবহার করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘মুসলিম সাহিত্য ও সংস্কৃতির চর্চা করতে হবে। এসব থেকে শিক্ষা গ্রহণ করে যদি ২০ বছর পরও ফলাফল পেতে হয়, সেজন্য আমাদের সব তরুণকে তাদের চিন্তা ও ধারণা এখন থেকেই নির্দিষ্ট করতে হবে। মুসলিম সংস্কৃতি আমাদের বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনব।’ আবু সালিম বলেন, ‘আমরা সবাই চাপিয়ে দেওয়া সংস্কৃতিকে ধ্বংস করে আমাদের মুসলিম সংস্কৃতিকে ঐক্যবদ্ধ হয়ে ফিরিয়ে আনব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন