পতিত অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে: খেলাফত মজলিস

পতিত অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে: খেলাফত মজলিস

পতিত ফ্যাসিস্ট অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নেতারা। দলটির কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি পলাতক আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। কয়েকটি গাড়ি ও এনসিপি নারী এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জুলাই যোদ্ধাদের ওপর হামলা হচ্ছে। পাহাড়ি, সংখ্যালঘু সম্প্রদায় ও গার্মেন্টস শ্রমিকদের ক্ষুদ্র একটি অংশকে বিভ্রান্ত করে দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু দেশপ্রেমিক জনতা সজাগ রয়েছে। যতই অপচেষ্টা চালানো হোক না কেন ফ্যাসিবাদ বাংলাদেশে আর কায়েম হবে না।

তারা বলেন, পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও তার দোসরদের বিরুদ্ধে সরকার ও আইন-শৃঙ্খলাবাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আওয়ামী ফাসিবাদীদের বিচারাধীন মামলা দ্রুত সম্পন্ন করতে হবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকর করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জননিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। বিদ্যুৎ ও গ্যাস সিলিন্ডারসহ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।

বিজ্ঞাপন

রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দলের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রিফাত হোসেন মালিক, আইন বিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন, মাওলানা নুরুল হক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন