প্রধানমন্ত্রীর উদ্যোগকে ধন্যবাদ জানালেন সারজিস

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রীর উদ্যোগকে ধন্যবাদ জানালেন সারজিস

ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক উদ্যোগের প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর প্রশংসা করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট দেন এনসিপির এই নেতা।

বিজ্ঞাপন

ওই পোস্টে তিনি লেখেন, ঢাকার দুই সিটি করপোরেশনে বর্জ্য অপসারণের সার্বিক অবস্থা যাচাই করতে প্রধানমন্ত্রী কোনো ধরনের পূর্ব নোটিস ছাড়াই বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা দৃশ্যমান হলে দুই কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়।

সারজিস লেখেন, প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী তারা সবাই শাস্তি না পেলেও এ উদ্যোগ প্রশংসনীয়। এজন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ।

তিনি আরও লেখেন, একইভাবে চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক-ব্যবসাসহ দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের প্রজেক্টগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে অভিজ্ঞতা গ্রহণের আহ্বান করছি।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন