পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার পাংগাশিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি পটুয়াখালীতে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকারের অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ ঈদুল আজহার ছুটিতে বাড়িতে এসে শুক্রবার দুমকি উপজেলার নিজ ইউনিয়ন পাংগাশিয়া এলাকায় অটোরিকশায় ঘুরে বের হন। অটোরিকশাটি পাংগাশিয়া ব্রিজের ঢাল দিয়ে নামার সময় হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অটোরিকশাটি উল্টে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা জয়।
চিকিৎসকদের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুমকি উপজেলা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন।েএএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

