সন্ত্রাস, ক্ষমতা আর বাকশাল—এই তিনে মিলে আওয়ামী লীগ এখন স্রেফ আওয়ামী সন্ত্রাসী লীগ বলে মন্তব্য করেছেন বাংলাদেশি গবেষক ও শিক্ষাবিদ ড. মির্জা গালিব। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘আওয়ামী লীগ ডিসেম্বর মাস সামনে রেখে সন্ত্রাস শুরু করছে। ডিসেম্বর বাংলাদেশীদের জন্য বিজয়ের মাস। এই মাস আমাদের বিজয়ের বার্ষিকী উদযাপন করার সময়।
অথচ আওয়ামী লীগ এই মাসকেই বেছে নিছে সন্ত্রাস করার জন্য। কেন? কারণ আওয়ামী লীগের মাইন্ডসেটে তারা নিজেরা ছাড়া আর কেউ ম্যাটার করে না। না দেশ, না মানচিত্র, না মানুষ। ক্ষমতায় থাকার জন্য সে দেশকে ভারতের হাতে তুলে দিতে পারে, ক্ষমতা উদ্ধারের জন্য সে দেশকে সন্ত্রাসের পোড়া মাটিও বানাইতে পারে।
আওয়ামী লীগ যে এখন সন্ত্রাস করতেছে, এইটা সে কেন করতেছে? কারণ সে ক্ষমতা ফেরত চায়। ক্ষমতা পাইলে সে কী করবে? ফ্যাসিজম কায়েম করবে। গুম করবে, খুন করবে, ইলেকশন ডাকাতি করবে, সারা জীবন ক্ষমতায় থাকবে। বাকশাল করবে।
সন্ত্রাস, ক্ষমতা আর বাকশাল—এই তিনে মিলে আওয়ামী লীগ এখন স্রেফ আওয়ামী সন্ত্রাসী লীগ। বাংলাদেশের বর্তমান আর ভবিষ্যতে এই সন্ত্রাসের, এই সন্ত্রাসীদের কোন যায়গা হইতে পারে না।’
আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘সন্ত্রাসী আওয়ামী লীগের নড়াচড়ার মধ্য দিয়ে এইটা স্পষ্ট হইতেছে যে, বাংলাদেশের সামনে এখন একটা বড় কাজ হইল আওয়ামী লীগের সন্ত্রাসের একটা শেষ সীমা টানা। আওয়ামী লীগ তার ১৭ বছরের ফ্যাসিস্ট শাসন টিকাইতে পারে নাই। পুরো বাংলাদেশ থেকে পরাজিত আর বিতাড়িত হইয়া এখন শুধু গোপালগঞ্জে আছে। কিন্তু সে মনে মনে ভাবে, সন্ত্রাস কইরা, জ্বালাও-পোড়াও কইরা আবার সে ফেরত আসতে পারবে।
এই ভাবনাটা তিন কারণে সে করে।
এক, ভারতের সাথে তার এখনো পুরাতন প্রণয় আছে। এইটা পুরাপুরি শেষ হয় নাই।
দুই, দেশের মধ্যে আওয়ামী লীগের কাছে নিজের বিবেক-বুদ্ধি বন্ধক দেওয়া একটা সুবিধাবাদী গ্রুপ আছে। তারা মনে-প্রাণে আওয়ামী লীগকে ফিরায়ে আনতে চায়।
তিন, আওয়ামী লীগের বিচার আমরা শেষ করতে পারি নাই। যদি তাদের অপরাধের সমান বিচারটা তারা এতদিনে পাইত, তাহলে নতুন করে এই সন্ত্রাস করার সাহস তারা এখন করত না।
গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি হওয়া উচিত ছিল— আওয়মালীগের সন্ত্রাসের উচিত বিচার করা এবং যা কিছু ফ্যাসিস্ট, যা কিছু আওয়ামী লীগীয়, তার সব কিছু বাদ দিয়ে একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করা। আওয়ামী লীগের সংবিধান বাদ দিয়ে দেওয়া। আওয়ামী লীগের দুর্নীতি আর সন্ত্রাসের রাজনীতির স্টাইল বাদ দিয়ে দেওয়া। কথাবার্তা, আচরণে আওয়ামীপনা বাদ দিয়ে দেওয়া।
তারেক রহমানের সামনে এই সুযোগটা ছিল। আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার শেষ করা, জুলাই সনদ বাস্তবায়ন করা, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা, নিজের দলকে গণতান্ত্রিকভাবে সাজানো, দুর্নীতি আর সন্ত্রাসের বিপক্ষে জিরো টলারেন্স স্ট্যান্ড নেওয়া, ফ্যাসিজম বিরোধী সকল দলের সাথে একটা কনস্ট্রাকটিভ সম্পর্ক রাখা, সবাই মিলে দেশটাকে সামনের দিকে আগায়ে নিয়ে যাওয়া।
দেশ ও জাতিকে পরিবর্তনের এই রকম মোমেন্ট একটা জাতির জীবনে খুব বেশি আসে না। আমাদের ৭১ এ আসছিল, ৭৫-এ আসছিল, আর ৯০-এ আসছিল। ২৪ আমাদেরকে সেই সুযোগটা আবার দিয়েছে। আপনারা যারা ক্ষমতায় আছেন, এই সুযোগটা হারাইয়েন না। এখনো সময় আছে, সব কিছু বদলে দেওয়ার। ঠিক রাজনীতিটা করেন প্লিজ।’
তিনি আরো লেখেন, ‘একটা রাজনৈতিক দলের ডিএনএতে কতটা সন্ত্রাস থাকলে গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পরও তারা আবার সন্ত্রাসের পথ ধরেই ফিরতে চায়!’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


