মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় বিরোধীদলীয় নেতার চিঠি হস্তান্তর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় বিরোধীদলীয় নেতার চিঠি হস্তান্তর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় বিরোধীদলীয় নেতার চিঠি হস্তান্তর। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তার পক্ষ থেকে লেখা একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা বিন ওসমানের কাছে হস্তান্তর করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে ঢাকায় অবস্থিত মালয়েশিয়ান হাইকমিশনে গিয়ে চিঠিটি হস্তান্তর করেন তিনি।

চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

চিঠি হস্তান্তরের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন