পশ্চিম তীরে ৮০ ফিলিস্তিনি গ্রেপ্তার, মসজিদে আগুন

পশ্চিম তীরে ৮০ ফিলিস্তিনি গ্রেপ্তার, মসজিদে আগুন

অধিকৃত পশ্চিম তীরজুড়ে অভিযানে ৮০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া কুসরা শহরে আর-রাহমা মসজিদে আগুন দিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, বসতি স্থাপনকারীরাই মসজিদটিতে আগুন লাগিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

তবে এ ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও জানা যায়নি।

তবে একই সময়ে পশ্চিম তীরজুড়ে অভিযান চালিয়ে অন্তত ৮০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, নাবলুস, রামাল্লাহ, জেনিন, হেবরন, বেথলেহেম ও তুলকারেমসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

এ ছাড়া জেনিন শহর ও আশপাশের একাধিক গ্রামে বড় পরিসরের সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, পশ্চিম তীরের প্রধান সড়ক ও বিভিন্ন গ্রামের প্রবেশপথে অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে কঠোর চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

সাম্প্রতিক সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার পর পশ্চিম তীরে নিরাপত্তা অভিযান আরও জোরদার করেছে ইসরাইল। ধরপাকড় ও হয়রানির মাত্রাও বেড়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন