সেনা নিহতের জেরে ফিলিস্তিনিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

সেনা নিহতের জেরে ফিলিস্তিনিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল
ছবি: সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনা নিহতের ঘটনায় অভিযুক্ত ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী। গত শুক্রবার দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় ফিলিস্তিনিদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে বলে সামরিক সূত্রের বরাতে জানা গেছে।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এলা ওয়াওয়েয়া জানান, নাবলুসের নিকটবর্তী তাল গ্রামে অভিযুক্তদের বাড়িতে অভিযান পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাড়িগুলো গুঁড়িয়ে দেওয়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে সিলগালা করার উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়েছে।’

ঘাতক হামলায় অভিযুক্ত ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করা ইসরাইলের দীর্ঘদিনের একটি নীতি। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষপের কড়া সমালোচনা করে আসছে।

সংস্থাগুলোর মতে, এটি একটি সমষ্টিগত শাস্তি, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

গত শুক্রবার নাবলুসের দক্ষিণ-পশ্চিমে ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে চার ফিলিস্তিনি এবং দুই ইসরাইলি সেনা নিহত হন।

ফিলিস্তিনি সূত্রগুলোর মতে, অবরুদ্ধ তাল গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীরা হামলা চালালে এই সহিংসতার সূত্রপাত হয়। গ্রামটি অবৈধ ইসরাইলি বসতি ‘হাভাত গিলাদ’-এর কাছে অবস্থিত।

স্থানীয় ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, ফিলিস্তিনিরা নিজেদের ঘরবাড়ি রক্ষা করার চেষ্টা করলে বসতি স্থাপনকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

তবে এ ঘটনায় সম্পূর্ণ বিপরীত দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। তাদের বক্তব্য অনুযায়ী, ওই এলাকায় ঘুরতে আসা ইসরাইলিদের ওপর হামলার খবর পেয়ে তারা সেনা পাঠায়।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন