রাঙামাটির কাপ্তাই প্রেসক্লাবের এক বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোণের কাপ্তাই প্রতিনিধি মো. কবির হোসেনকে সভাপতি এবং বাংলাদেশ বেতার, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও দৈনিক গিরিদর্পনের কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার দুপুর ২টায় কাপ্তাইয়ের শিলছড়ি নিসর্গ পড হাউসে কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে নতুন এ কমিটি গঠন করা হয়।
সভায় রাঙামাটি ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন। কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও বাচিকশিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন দৈনিক সাঙ্গুর কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ারুল আল হক। প্রধান বক্তা ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস। বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ইলিয়াস হোসেন তালুকদার এবং সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির।
পরে আগামী এক বছরের জন্য নয় সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদী ও রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেনকে।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি আলমগীর কবির (জনতার সংবাদ), অর্থ সম্পাদক নুর হোসেন মামুন (দৈনিক শেয়ার বিজ) এবং নির্বাহী সদস্য রবিউল হোসেন চৌধুরী রিপন (দৈনিক সাঙ্গু), এম বাবুল (দৈনিক আলোকিত পাহাড় ও ঢাকা প্রতিদিন) ও জয়নাল আবেদীন (দৈনিক ঘোষণা)।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল আল হক বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। সাংবাদিকরা সততা, দক্ষতা, মেধা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। মূলধারার সাংবাদিকরা একসঙ্গে থাকলে কোনো অপসাংবাদিকতা কিছু করতে পারবে না।
অনুষ্ঠানের শুরুতে কাপ্তাইয়ের প্রয়াত সাংবাদিক আবুল কালাম আজাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

