জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, নিজের লেখা বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, নিজের লেখা বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

প্রখ্যাত দাঈ ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। মালয়েশিয়ায় জাকির নায়েকের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী ও ডা. জাকির নায়েকের ছেলে ফারিক নায়েক উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ।

বিজ্ঞাপন

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সাক্ষাৎকালে নিজের লেখা ‘মর্নিং অ্যান্ড ইভিনিং দুয়া অ্যান্ড জিকর’ বই ডা. জাকির নায়েকের হাতে তুলে দেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন