ফিফা প্রীতি ম্যাচ

দক্ষিণ এশিয়ার সেরা দল বাংলাদেশ : চেনচো

দক্ষিণ এশিয়ার সেরা দল বাংলাদেশ : চেনচো

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে হামজা চৌধুরীর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভুটান কোচ আতসুশি নাকামুরা ও অধিনায়ক চেনচো গেইলশেন। হামজাসহ আরো বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার দলে যোগ দেওয়ায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সেরা দল বলে স্বীকৃতি দিলেন চেনচো।

বিজ্ঞাপন

এই ভুটানিজ অধিনায়ক বলেন, ‘হামজা খুবই ভালো একজন খেলোয়াড়। আমার মতে, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সেরা দল।’ তবে বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে মুখিয়ে আছেন সফরকারীরা। তাদের দলে দুজন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত খেলোয়াড় আছেন। সব মিলে দল নিয়ে খুবই আত্মবিশ্বাসী ভুটানের জাপানিজ কোচ নাকামুরা। তিনি বলেন, ‘বাংলাদেশের আমরা ভালো খেলতে আশাবাদী।’

সফরকারী কোচের মতে, জাতীয় স্টেডিয়ামে নতুন করে সংস্কার হওয়া মাঠে ভালো একটি ম্যাচ দেখা যাবে। গত বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশকে হারানোর ম্যাচটিই ভুটানের জন্য অনুপ্রেরণা উৎস। তবে ভুটান অধিনায়ক চেনচো জানান, তাদের ওই দলটিতে পরিবর্তন এসেছে। বাংলাদেশ এখন অনেক শক্তিশালী। ফলে চ্যালেঞ্জ বেড়েছে। তবে নিজেদের সেরা খেলাটা উপহার দেওয়ার অপেক্ষায় ভুটান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন