আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ ঘোষিত দলে নেতৃত্বে আছেন ফরিদ হাসান ফয়সাল।

বিজ্ঞাপন

ওমানে হবে দুলের এই ওয়ানডে সিরিজ। ১৩ অক্টোবর প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই। এরপর ১৫ অক্টোবর দ্বিতীয়, ১৮ অক্টোবর তৃতীয়, ২০ অক্টোবর চতুর্থ এবং ২৩ অক্টোবর হবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে।

নভেম্বরে ওমানেই অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আগে এই সিরিজটি বাংলাদেশের যুব দলের জন্য প্রস্তুতির ভালো সুযোগ। আফগানিস্তানও পাঁচ ম্যাচের এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখছে।

অনূর্ধ্ব-১৯ দল: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আবদুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমিন হোসাইন রনি, আল রাফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমিন হোসেন, শাকিল খান, মেহরাব হাসান সিজান, রাকিবুল হোসেন, রবিউল হাসান অনিক, রুবায় ইসলাম রিজন, শেখ আতীকুর রহমান আকাশ ও শেখ জারিফ সিয়াম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন