বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি টেস্ট খেলার আশা শান্তর

স্পোর্টস রিপোর্টার

বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি টেস্ট খেলার আশা শান্তর

পাকিস্তানকে টানা দুই টেস্টে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে ধবলধোলাই করার পর এবার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, দলের আরও উন্নতির জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে নিয়মিত টেস্ট খেলা জরুরি।

সিলেট টেস্ট শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এই জায়গাটাতে আরও একটু উন্নতির দরকার আছে। বড় দলগুলো হয়তো আরও শান্ত থাকে। কিন্তু এই জায়গাটাতে উন্নতি হয়েছে। তাই, এই জায়গা থেকে আমি খুশি অধিনায়ক হিসেবে। আর সামগ্রিকভাবে হ্যাঁ, ১০ দিনে দুটি টেস্ট ম্যাচ খেলতে পেরেছি, এটা অবশ্যই গর্বের ব্যাপার।’

বড় দলগুলোর বিপক্ষে বেশি ম্যাচ খেলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে টাইগার অধিনায়ক বলেন, ‘এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই দলগুলোর সাথেও আমরা বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যাওয়ে দুটোতেই। কারণ আমি যেটা বললাম যে আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাব, ওই নতুন অভিজ্ঞতাগুলো আমাদের যখন হবে, তখনই দল আস্তে আস্তে গড়ে উঠবে।’

আইসিসির কাছেও বেশি টেস্ট ম্যাচ আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘আশা থাকবে যে আইসিসি আমাদের বেশি বেশি করে সব দলের সাথে টেস্ট ম্যাচ দিবেন। এখন আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এটা একটা ইতিবাচক দিক, কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত উনাদের সাথেও যদি আমরা আরও ভালোভাবে বেশি ম্যাচ খেলতে পারি, অবশ্যই এটা আরও ভালো হবে আমার দলের জন্য।’

দলের পেসারদের পারফরম্যান্সেও মুগ্ধ বাংলাদেশ অধিনায়ক। বিশেষ করে কঠিন কন্ডিশনে ফাস্ট বোলারদের অবদানের প্রশংসা করে শান্ত বলেন, ‘ফাস্ট বোলাররা এই গরমে, ফ্ল্যাট উইকেটে দারুণ করেছে। এই উন্নতি আমরা সবসময় চেয়েছি। আমাদের দারুণ পার্টনারশিপ হচ্ছে। টেলএন্ডাররাও অবদান রাখছে। আমরা এসব জায়গায় উন্নতি চেয়েছিলাম, আশা করি ধরেও রাখতে পারব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন