আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রুট কি শচীনকে ছাড়িয়ে যেতে পারবেন?

স্পোর্টস ডেস্ক

রুট কি শচীনকে ছাড়িয়ে যেতে পারবেন?

রিকি পন্টিংকে পেছনে ফেলে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুইয়ে উঠে এসেছেন জো রুট। এই ব্যাটারের ওপরে আছেন কেবল শচীন টেন্ডুলকার। এমতাবস্থায় সমর্থকদের প্রশ্ন- ভারতীয় কিংবদন্তিকে পেছনে ফেলতে পারবেন তো রুট? বিষয়টি নিয়ে কথা বলেছেন বিশ্লেষক এবং সাবেক ক্রিকেটাররা।

ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রান করে আউট হন রুট। এই সংস্করণে তার সংগ্রহ এখন ১৩ হাজার ৪০৯ রান। শীর্ষে থাকা শচীনের নামের পাশে আছে ১৫ হাজার ৯২১ রান। সাবেক তারকা ব্যাটসম্যানকে পেছনে ফেলে ইতিহাস গড়তে চাইলে আরো ২ হাজার ৫১২ রান করতে হবে রুটকে। সেটা সম্ভব বলেই মনে করছেন তালিকার তিনে নেমে যাওয়া পন্টিং।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জো রুট এখন টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তাকে অভিনন্দন। তার সামনে এখন কেবল শচীন। আড়াই হাজারের মতো বেশি রান তার। তবে গত ৪-৫ বছরে রুটের ক্যারিয়ার যেভাবে এগিয়েছে তাতে তার জন্য শচীনকে পেছনে না ফেলার কোনো কারণ দেখছি না।’

অবশ্য ভারতের বিশ্লেষক ও সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, শচীনকে ছাড়িয়ে যাওয়া মোটেও সহজ হবে না রুটের জন্য, ‘আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এভাবে চলতে থাকলে হয়তো দুই বছরের মধ্যেই রুট শচীনের রেকর্ড ভেঙে দেবে। কিন্তু ভুলে গেলে চলবে না জীবন সব সময় একরকম যায় না। একজন ব্যাটসম্যান অফফর্মে পড়তে পারে। এছাড়া চোটের বিষয় তো আছেই। রুট শচীনকে ছাড়িয়ে যাবে কিনা এটা আলোচ্য বিষয় হতে পারে। তার মানে এই নয় যে নিশ্চিতভাবেই রুট শচীনকে ছাড়িয়ে যাবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন